রাস্তায় পড়ে থাকা নবজাতকের পরিচয় মেলেনি, বেড়ে উঠবে শিশু নিবাসে।
আরিফুর রহমান তীব্র,প্রতিনিধি দৈনিক যখন সময়।
রাস্তার পাশে পড়ে থাকা নবজাতকের পরিচয় মেলেনি ২৭ দিনেও।
ফলে বুধবার (৭ মে) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে তাকে পাঠানো হয়েছে।
এর আগে ১১ এপ্রিল রাতে শিশুটিকে লক্ষ্মীপুর পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
শিশুটিকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন ও ডা. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্ধারের পর সদর হাসপাতালের এক নারী জানান, ঘটনার দিন শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মা-সহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি।
শিশুটিকে প্রথম থেকেই শারীরিকভাবে অসুস্থ দেখা গেছে। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে তিন বলেননি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, জন্মগতভাবে শিশুটির ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা। তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে।
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…
বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…
রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…
This website uses cookies.