Header Premium (728×90)

জেলা/স্থানীয়

উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির পর কারাফটক থেকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (৫ মে) সোমবার সকালে
গাইবান্ধায় জামিনে মুক্তির পর আওয়ামী লীগের এক নেতাকে জেলা কারাগারের ফটকের সামনে থেকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরীপাড়ার (বিহারি পট্টি) মতিন মিয়ার ছেলে। হামলা, ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের তিন মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে কারা ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই।’ তারপরও কেন গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।

উল্লেখ্য, বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গেল বছরের ২৬ আগস্ট সদর থানায় হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি জসিম। এ ছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলাও এজাহারভুক্ত আসামি তিনি। গত ৩ এপ্রিল রাতে পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

Md Omor Sunny

Recent Posts

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে এরবিল শহরেও…

16 minutes ago

১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল, জানুন সহজে রেজাল্ট দেখার নিয়ম

আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল। ঘরে বসেই মাত্র এক…

17 minutes ago

তিনগুণ দামে মালয়েশিয়ার গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের

গ্যাস সংকটে স্থবির শিল্পকারখানা সচল রাখতে মালয়েশিয়ার পেট্রোনাস আইএসও পদ্ধতিতে গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছে। তবে…

31 minutes ago

কলকাতায় সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিক ও বিজেপির বিক্ষোভ

কলকাতায় ছাত্র বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।…

32 minutes ago

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১০৭ জনের মৃত্যু

পাকিস্তানে জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত…

45 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান হামলা স্থগিতের খবরে বিশ্ববাজারে তেলের দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে…

58 minutes ago

This website uses cookies.