Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও ঔষধ বিতরণ

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগীতায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল এ চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদেরকে বিনামূল্য বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানী পরীক্ষা, চশমা বিতরণ, ঔষধ সহ প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা ঔষুধসহ চক্ষু হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান চিকিৎসা সেবা প্রদান করেন।
ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ সহ সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা,
ইসমাইল হোসেনসহ আরো অনেকে।
এ সময় আয়োজকরা বলেন, বর্তমান বাজারে সব পন্যের দাম উর্ধগতি। সাধারণ জীবন যাপনে দরিদ্ররা হিমসিম খাচ্ছে।এর মাঝে যারা চোখের সমস্যায় ভুগছেন,তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের উদ্যোগে এ সেবাদান অব্যাহত রেখেছি। এতে ইতোমধ্যে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।
সেবা নিতে আসা কিছু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বিনামূল্যে তাদের অপারেশন করা হবে। পর্যায়ক্রমে আমাদের এই চক্ষু সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেয়া হবে।

তারিখ- ২০-০৪-২০২৫ ইং

Md Omor Sunny

Recent Posts

প্রত্যাশার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, বাড়ছে বন্যার ঝুঁকি

অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বিজ্ঞানীদের ধারণার চেয়ে দ্রুত গলছে। নতুন গবেষণায় দেখা গেছে, ২১০০ সাল নাগাদ…

23 minutes ago

গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ

গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। এতে…

42 minutes ago

দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি…

47 minutes ago

দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি

আইনগত প্রক্রিয়া শেষে আইসা সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ…

1 hour ago

খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী?

ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…

1 hour ago

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…

2 hours ago

This website uses cookies.