কুড়িগ্রামে ৪৭ কেজিসহ দুইজন আটক
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে র্যাব-১৩ (রংপুর) কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ট্রাক ও গাঁজাসহ আটক ২ জনকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আমতলী বাজারের মৃত ইয়াকুব আলির ছেলে আব্দুল আলিম এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল হাজীপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে সেকুল হাওলাদার (৪০)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, উদ্ধারকৃত গাঁজাসহ আটক ২ জন থানা হেফাজতে রয়েছে। র্যাবের পক্ষ থেকে এজাহার পেলেই মামলা দায়ের করা হবে।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার জুরাইন বালুর মাঠ এলাকার ১টি হলুদ-মরিচ ভাঙ্গানোর মিলকে ঘিরে নানা…
স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিক নির্দেশনায় গত…
ফখরুল আলম সাজু ফেনী জেলা সোনাগাজী উপজেলার নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স মৃত্যুদণ্ড…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা ১ কিশোরীকে জোর পূর্বক গণধর্ষণের…
যখন সময় ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে…
ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…
This website uses cookies.