মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা ১ কিশোরীকে জোর পূর্বক গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গিয়েছে।
১০ জুন অষ্টগ্রাম উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে, বর্তমানে ভুক্তভোগী কিশোরী ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী কিশোরী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের বাসিন্দা এবং তার পরিবার পেশাগত কারণে আশুগঞ্জের কলাবাগান এলাকার ১টি ভাড়া বাসায় বসবাস করে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য মতে, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরী রুটি কিনতে দোকান থেকে বের হলে স্থানীয় যুবক জাকারিয়া ও অনিক সহ ৩ যুবক তাকে পথ রোধ করে।
এসময় তাকে জোর পূর্বক পার্শ্ববর্তী ১টি ভবনের ৫ তলায় নিয়ে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়, ঘটনার পর কাউকে কিছু বললে কিশোরীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
প্রাণভয়ে কিশোরী বিষয়টি গোপন রাখলেও ২ দিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে।
এরপর ১৩ জুন শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালি জানান, ভুক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ওসি শফিকুল আলম চৌধুরী আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিল্লিতে সিজেপির বিক্ষোভের জেরে পুলিশ যেসব বিধিনিষেধ আরোপ করেছিল, তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।…
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত…
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির সময়ে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা…
সিলেটের কোম্পানীগঞ্জে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে আগাম ভোটের প্রস্তুতি শুরু হয়েছে।…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ…
This website uses cookies.