মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী এ উৎসব চড়ক পূজা ও গ্রামীণ মেলা দীর্ঘদিন থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।
১৩ এপ্রিল, রবিবার বিকেল ৬টা থেকে খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর কালীমন্দির চত্বরে চড়ক মেলার আয়োজন করা হয়। এই মেলাটি উৎসব আকারে গ্রামীণ হাজারো ভক্ত ও দর্শনার্থীর মিলনমেলায় পরিণত হয়। মেলা ঘুরে দেখা যায়, ৩০ ফুট উচ্চতার কাঠের দণ্ডে বড়শিতে ঝুলে ঘূর্ণন করছেন একজন ব্যক্তি। ঘূরন্ত অবস্থাতেই ঢাকঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে তিনি ফুল, আবির, কলা, বাতাসা ছিটিয়ে দেন দর্শকদের দিকে।
আয়োজকরা জানান, দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান পালন করা হয়। কাঠের খুঁটি ও দড়ির বিশেষ কাঠামোয় মানুষকে ঘুরানোই এই উৎসবের মূল আকর্ষণ। জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা চড়ক উৎসব দেখতে পরিবারের লোকজন নিয়ে এখানে আসে। তারা জানান, আয়োজনটি অনেক উপভোগ করার মতো। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিৎ।
চড়ক খেলোয়াড় পরিতোষ সরকার বলেন, সে গত ৪ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় চড়ক মেলায় অংশ নেয়। এটি করতে সাধনা লাগে। প্রতি বছর পিঠের ভিন্ন জায়গায় বড়শি লাগানো হয়।
চড়ক উৎসব কমিটির সভাপতি ও ইউপি সদস্য সুকুমার রায় পাখি বলেন, চৈত্র সংক্রান্তিকে ঘিরে চড়ক কালী পূজার আয়োজন করা হয়। দিনব্যাপী মেলা বসে এবং কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মেলায় নিরাপত্তার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল।
চড়ক উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি বলেন, “প্রতিবছর যাতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের এই চড়ক পূজা এখন শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে সম্প্রীতির এক অনন্য মিলনমেলা”।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.