Header Premium (728×90)

শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক জোটের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বগুড়ার শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট।

শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় শেরপুর শহরের সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে দেওয়া বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক জোটের সমন্বয়ক রঞ্জন কুমার দে।

বিবৃতিতে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এতে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রায় ১৭ মাস পর গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনজন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—দৈনিক চাঁদনী বাজার-এর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলো-এর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার (সবুজ চৌধুরী) এবং দৈনিক প্রভাতের আলো-এর নিজস্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লব। তাঁদের মধ্যে প্রথম দুইজন শেরপুর উপজেলায় কর্মরত। এছাড়াও ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দৈনিক মনবকন্ঠ প্রত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল হকের বিরুদ্ধেও একটি মামলা (এফআই আর নং-২৪, জিআর ২৮৩) দায়ের করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন রেখে মিথ্যা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই দায়ের করা এ মামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সভা থেকে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি মানা না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, আজকের দর্পন-এর আবু বকর সিদ্দিক, দৈনিক জনবানী-এর এনামুল হক, দৈনিক গণমুক্তির শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এসআই বাবলু, খোলা কাগজের প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

13 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

13 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

13 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

13 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

14 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

15 hours ago

This website uses cookies.