Header Premium (728×90)

জেলা/স্থানীয়

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত নুরুল হক নুর।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভিপি বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে। বেশি ভাগ রাজনৈতিক দল এ কথা বলেছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত, আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক।

আজ ১৫ই ফেব্রুয়ারী শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর তিনি বলেন, কিছু দল বুঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথা চাঁড়া দেবে, আমার মনে হয় এটা তাঁদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ, স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে।

নুরুল হক নুর তিনি আরও বলেন, গত ৫৩ বছর ইতিহাস আমরা দেখেছি যে, নির্বাচিত সরকার যত ফেয়ার ভোটে আসুক, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রভাব থাকে। আমরা জানিয়েছি যে, ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে।

জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বর হয় তাহলে কিন্তু ১০ মাস বাকি আছে, তাহলে এই ১০ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধি বিহীন থাকবে কি না, এ বিষয়টি বিবেচনার জন্য আমরা আহবান জানিয়েছি।

নুরুল হক নুর বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা, নিষ্ক্রিয়তা, প্রশাসনিক ফ্যাসিবাদের দোসরদের যে এখনো অবস্থান, যার ফলে গত ৬ মাস সরকার কিন্তু পারফরম্যান্স করতে পারছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা উপদেষ্টার কার্যক্রমে জনমনে অসন্তুষ্টি রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীর গতি রয়েছে, কৃষি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম ভারী মিনিস্ট্রি দুইজনের পক্ষে সম্ভব না।

নুরুল হক নুর তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক পরিবহন, এরকম গুরুত্বপূর্ণ তিনটি মিনিস্ট্রি একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব না, সে ক্ষেত্রে আমরা বলেছি যে, রাজনীতি বিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব না।

যারা আগামী ৫ বছর রাজনীতিতে যুক্ত হবে না সেই শর্তে অভিজ্ঞ রাজনীতি বিদদের নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

16 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

16 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

16 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

16 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

17 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

18 hours ago

This website uses cookies.