Header Premium (728×90)

চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ সেবন কেন বিপজ্জনক

অনেকেই রাতে ঘুম না এলে ডাক্তারের পরামর্শ ছাড়াই দোকান থেকে ঘুমের ওষুধ কিনে সেবন করেন। বর্তমানে হাজার হাজার মানুষ এই ঘুমের ওষুধে আসক্ত হয়ে পড়েছেন। সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘ মেয়াদে ঘুমের ওষুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।

ঘুমের ওষুধের সবচেয়ে বড় ক্ষতি হলো এর প্রতি শারীরিক ও মানসিক আসক্তি। কিছুদিন খাওয়ার পর ওই নির্দিষ্ট ডোজে আর ঘুম আসে না, তখন ডোজ বাড়াতে হয়। এভাবে চলতে থাকলে একসময় ওষুধ ছাড়া ঘুমানোটাই অসম্ভব হয়ে পড়ে।

এই ওষুধগুলো সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবশ করে কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে দেয়। ফলে প্রাকৃতিক ‘ডিপ স্লিপ’ বা গভীর ঘুমের উপকারিতা থেকে শরীর বঞ্চিত হয়। এর ফলে পরবর্তী সময়ে তীব্র স্মৃতিভ্রম, মনোযোগের অভাব এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

প্রাতঃকালীন ক্লান্তিও ঘুমের ওষুধের একটি বড় সমস্যা। ওষুধ খাওয়ার পর সকালে ঘুম ভাঙলেও শরীর একধরনের ঘোরের মধ্যে থাকে। ঝিমঝিম ভাব এবং চরম অবসাদ লেগেই থাকে, যা সারা দিনের কাজে ব্যাঘাত ঘটায়। এছাড়া কিছু ঘুমের ওষুধ গলার পেশি শিথিল করে দেয়, যা থেকে ‘স্লিপ অ্যাপনিয়া’ বা ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি লিভার ও কিডনির ওপরও এর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে।

ঘুম কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক জৈবিক চাহিদার একটি। ওষুধের ওপর নির্ভর করে ঘুমকে দীর্ঘস্থায়ী করা যায় না, বরং তা শরীরের ক্ষতি করে। তবে চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়া যাবে। কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। বরং জীবনযাত্রায় পরিবর্তন এনে, সঠিক ‘স্লিপ হাইজিন’ মেনে, ডিজিটাল স্ক্রিন পরিহার ও মানসিক চাপ কমানোর মাধ্যমে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস করুন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…

4 seconds ago

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

2 minutes ago

জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…

6 minutes ago

ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স

ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…

7 minutes ago

সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ…

9 minutes ago

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর…

15 minutes ago

This website uses cookies.