স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি’র ১টি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (৩০ জুন) রাত ১১:০৫ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন ০৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ খাঁড়ারভাঁজ ব্রীজের উপর (বালারঘাট বাজার টু গঙ্গাচড়া বাজারগামী পাকা রাস্তার উপর) অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে বিশেষ কায়দায় রক্ষিত ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া ধৃত অভিযুক্তের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ১৫০ সিসি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এ সময় উদ্ধার করা হয়। সকল আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ সুমন মিয়া (১৯), পিতা: মোঃ নবিউল হক, সাং:পশ্চিম ফুলমতি, পোস্ট:নওডাঙ্গা,
থানা:ফুলবাড়ী, জেলা:কুড়িগ্রাম।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.