মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড তাদের শোরুম অডিট বিভাগে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে মোট ১০ জন কর্মী নিয়োগ দেবে। গত ২৭ জুলাই থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফিন্যান্স বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়া শোরুমের ইনভেন্টরি ব্যবস্থাপনা, বিল ও চালানের কপি যাচাই, শোরুমের শৃঙ্খলা রক্ষা এবং বিক্রয় রাজস্ব নিরীক্ষণে দক্ষতা থাকা আবশ্যক। পদটিতে আবেদনের জন্য কমপক্ষে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায় এবং চাকরির ধরন হবে ফুলটাইম। এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং নিয়োগপ্রাপ্তরা কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…
দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…
জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত…
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…
This website uses cookies.