Header Premium (728×90)

ইসলাম ও জীবন

কুমারখালী ব্লাড ডোনেশনের ঈদ উপহার পৌঁছে গেল অসহায়দের বাড়ি বাড়ি

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

মুসলিম উম্মার সব থেকে বড় উৎসব ঈদ উৎসব। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। প্রতিটি মানুষেরই আশা এবং আকাঙ্ক্ষা থাকে ঈদের দিন সুস্বাদু কিছু খাবারের। কিন্তু স্বাদ এবং সাধ্যের কাছে হেরে যাই সমাজের পিছিয়ে পরা অসহায় এবং দুস্থ মানুষগুলো। নতুন জামা পরে একটু সেমাই মুখে দিয়ে ঈদগাহে যাবে এমনটি প্রত্যাশা থাকে সকলের। এসব অসহায় ও দুস্থ মানুষের প্রত্যাশা স্বল্প পরিসরে পূরণে কাজ করে যাচ্ছে কুষ্টিয়ার, কুমারখালীর ব্লাড ডোনেশন ক্লাব নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি জুরুরি ভিত্তিতে ব্লাড সরবরাহের কাজের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গী হয়ে থাকেন। এতে পরিচিতির পাশাপাশি প্রশংসাও কুরিয়েছে সমাজে।

সংগঠনটিতে যারা কাজ করে তারা অধিকাংশই ছাত্র -ছাত্রী। সারা বছরের গচ্ছিত টাকার একাংশ দুস্থ এবং অসহায় মানুষের কল্যাণে ফান্ডিং এর মাধ্যমে ব্যয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের এবারে ঈদ আনন্দ বেগবান করতে সংগঠনটি ঈদ সামগ্রীর আয়োজন করে। এবং তা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে।

সভাপতি আসিফ রাহাত ও সাধারণ সম্পাদক সাগর শেখ নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী তা সম্পন্ন করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজন সম্পন্ন তাদের একাংশ সহ সভাপতি জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম অন্তর, সোহেল, আমিনুল, ইয়াছিন আরাফাত , পলাশ, নাইম, সিপন হোসেন কারী সাইফুল্লাহ, বন্যা,মিম,তুলি নুরআমিন, হাবিল, উৎসব প্রমুখ।

উল্লেখ্য ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যরা জরুরি মুহুর্তে রোগীদের রক্তের চাহিদা মেটানো সহ, সমাজের অবহেলিত এবং পিছিয়ে পরা মানুষদের জন্য কাজ করে আসছে দীর্ঘ সাত বছর ধরে। এবারে ঈদ উপলক্ষে এখন পর্যন্ত ৩৫ থেকে ৪০টি পরিবারের মাঝে ঈদ উপহার নিত্য প্রয়োজনীয় ১৬ প্রকার খাদ্য উপকরণ দিয়ে সাজানো হয় উপহারের ব্যাগ এবং তা অসহায় এবং দুস্থ মানুষের বাড়িতে পৌঁছে দেন তারা।

Md Akash Hossain

Recent Posts

হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার গালা ইউনিয়নে এই…

29 minutes ago

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের

পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর গ্রামীণ কল্যাণের কাছ…

32 minutes ago

দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির

বলিউডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পরিবেশে ২ জন নায়িকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা কঠিন বলে মনে…

38 minutes ago

আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…

1 hour ago

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…

1 hour ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…

1 hour ago

This website uses cookies.