Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার নতুন কমিটি পরিচিতি সভার উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মো: আনোয়ার হোসেন মেলান্দহ উপজেলা প্রতিনিধি

জামালপুরে রক্তের বন্ধন ঝাউগড়া শাখার ইফতার, দোয়া মাহফিল ও নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেলান্দহের ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা বন্ধবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, উপদেষ্টা ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, উপদেষ্টা হিল্লোল সরকার, উপদেষ্টা জাহাঙ্গীর আলম আফসারী, উপদেষ্টা শফিকুল ইসলাম, উপদেষ্টা এম. এ লতিফ লাঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রক্তের বন্ধন ঝাউগড়া শাখা প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে বেশ সফলতা অর্জন করেছে। গত দুই বছরে তারা স্থানীয়দের মাঝে ব্যাপকহারে রক্তদান বিষয়ে জনসচেতনতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এক হাজার ব্যাগ রক্তদান অতিক্রম করেছে। আগামী দিনেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের মুমূর্ষু মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখা ও সমাজের বিত্তবানদের তাদের সহয়তায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে রক্তের বন্ধন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ সভাপতি হামিদুল হক সীমান্ত, জুয়েল রানা, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, তরুণ বিজ্ঞানী তৌহিদুল ইসলাম তাপস, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাবেক সভাপতি সুলায়মান হোসেন সেলিম, বিশেষ অর্থদাতা হাফিজুর রহমান, ফকরুল ইসলাম, কাউসার সরকার, সাইফুল ইসলাম সেলিম, মোজাফফর হোসেন, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাধারণ সম্পাদক নবীন ইসলাম, কোষাধ্যক্ষ নাঈম, দপ্তর সম্পাদক আবু ইউসুফ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বাপ্পী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান কনক, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয়

অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হলো লিভারপুল। ম্যাচের ৬২ মিনিটে গ্রাভেনবারখ লাল কার্ড…

5 minutes ago

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…

25 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…

28 minutes ago

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…

34 minutes ago

সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো

সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…

54 minutes ago

জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…

58 minutes ago

This website uses cookies.