Header Premium (728×90)

ইসলাম ও জীবন

নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মেহেদী হাসান

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১২ মার্চ) নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের দ্বিতীয় তলার কাজের শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার প্রথমে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও মসজিদের সভাপতির সাথে প্রাথমিক নির্মাণ কাজে অংশগ্রহণের মাধ্যমে দোতলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ লাইনস্ জামে মসজিদের পেশ ইমাম কর্তৃক পরিচালিত মোনাজাতে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ লাইনস জামে মসজিদের নিচতলায় নামাজে জায়গা সংকুলান না হওয়ায় দীর্ঘদিন ধরেই নড়াইল জেলা পুলিশ এবং পুলিশ লাইনস কেন্দ্রিক এলাকার মানুষের স্বপ্ন ছিল মসজিদটি দোতলা করার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় মাহে রমজান মাসের প্রথম দিনে শুভ সূচনা হলো। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মীর শরিফুল হক, ডিআইও-১; শাহ্ দারা খান, ইনচার্জ, সিসিআইসি; জনাব মোঃ সাবিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, মোঃ আব্দুল হোসেন, আর আই, নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান…

13 minutes ago

ফেসবুক ব্যবহারে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি

ফেসবুক এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, দীর্ঘসময়…

29 minutes ago

নিটোরকে ঘিরে অর্থোপেডিক ইমপ্ল্যান্টের ভয়াবহ সিন্ডিকেট বাণিজ্য

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রোগীদের ঘিরে গড়ে উঠেছে এক ভয়ংকর সিন্ডিকেট।…

45 minutes ago

খেলাপি ঋণ আদায়ে নতুন আইন ও বিশেষ কোম্পানি গঠনের উদ্যোগ

ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণ সংকট মোকাবিলায় সরকার 'সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন' বা ডামা আইনের…

59 minutes ago

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি মানুষের সমর্থন বাড়ছে

পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় উঠে এসেছে যে বিশ্বজুড়ে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের পক্ষে…

1 hour ago

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী নামের এক কলেজ…

1 hour ago

This website uses cookies.