Header Premium (728×90)

অপরাধ

কুমারখালীতে নৌকার প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় মো. নান্নু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নান্নু একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, নান্নু ইফতার শেষ করে বাড়ি থেকে কেশবপুরে তাঁর ইজারা নেওয়া দিঘিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁর গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই এলাকায় নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। নান্নু নৌকা প্রতীকে ভোট করেন। নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। নির্বাচনের পরেও দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসে।

এ বিষয়ে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ দৈনিক যখন সময় কে জানান, নান্নু নৌকা প্রতীকের সমর্থক ছিলেন। নির্বাচনের পর থেকে তাঁরা (বর্তমান এমপি) আমার সমর্থকদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। আমি ঢাকায় আছি, নিহতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি বর্তমান সংসদ সদস্যর সমর্থকেরা হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফকে ফোনকল করলে তিনি রিসিভ করেননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

লন্ডন ভ্রমণে নুসরাত ফারিয়া, শেয়ার করলেন ৮টি ছবি

ভ্রমণপিপাসু অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ৮টি…

8 minutes ago

ইংল্যান্ডকে অবমূল্যায়নের ভুল নিয়ে কড়া জবাব মাসচেরানোর

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পর…

25 minutes ago

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস

বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। প্রায় ৬০ বছর আগে একবারই দেখা…

41 minutes ago

কাতারের আমিরের কাছে শোকবার্তা পৌঁছে দেশে ফিরলেন স্পিকার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশটির বর্তমান আমিরের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে…

55 minutes ago

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান…

1 hour ago

ফেসবুক ব্যবহারে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি

ফেসবুক এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, দীর্ঘসময়…

1 hour ago

This website uses cookies.