Header Premium (728×90)

ইসলাম ও জীবন

আবাবিল যুব সংঘের উদ্যোগে ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগড়ী প্রদান

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

আবাবিল যুব সংঘের উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামে অবস্থিত নূর মোহাম্মদ ভুঁইয়া এতিমখানা ও মাদ্রাসায় ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬)সকালে এক অনাড়ম্বর ও ধর্মীয় পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব। বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন সরকার বাদল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আবাবিল যুব সংঘের পরিচালক ও সদস্যবৃন্দ— মাওলানা সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে হাফেজে কোরআন শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয় এবং তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব বলেন, হাফেজে কোরআনরা আমাদের জাতির গর্ব। পবিত্র কোরআন ধারণ ও সংরক্ষণে তাদের অবদান অপরিসীম। আবাবিল যুব সংঘ সবসময় দ্বীনি শিক্ষা ও মানবিক কার্যক্রমে পাশে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

editor

Recent Posts

চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

চাঁপাইনবাবগঞ্জে সার না পেয়ে মেসার্স একতা এন্টারপ্রাইজের গোডাউনে হামলা চালিয়ে সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন একদল…

2 minutes ago

দেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার

গ্যাজেট অ্যান্ড গিয়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে আইফোন ১৮ সিরিজ নিয়ে এসেছে। ক্রেতাদের জন্য থাকছে দুই…

13 minutes ago

শান্ত-মুশফিকের ফিফটি ও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

হাসান মাহমুদের হ্যাটট্রিকের পর শান্ত ও মুশফিকের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে বড় লিডের পথে এগিয়েছে বাংলাদেশ।…

15 minutes ago

দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবে সচিবের নেতৃত্বাধীন দল

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না…

25 minutes ago

রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি…

32 minutes ago

নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার…

45 minutes ago

This website uses cookies.