Header Premium (728×90)

মনোহরদীতে আল-হেলাল যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী মহা-সম্মেলন-২০২৫ শুরু ২৯ ডিসেম্বর

মোহাম্মদ এমরুল ইসলাম,
জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ্ বাজার সংলগ্ন নয়াপাড়া গ্রামের ভাঁওয়ার ময়দানে আল-হেলাল যুব কল্যাণ পরিষদের আয়োজনে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিন দিনব্যাপী ৩৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন বাদ আসর থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে ওয়াজ,বয়ান ও ধর্মীয় আলোচনা।

ইসলামী মহা-সম্মেলনের প্রথম দিনে,হযরত মাওলানা আবুল কাশেম জকী’র সভাপতিত্বে বয়ান পেশ করবেন নরসিংদীর হযরত মাওলানা আতিকুল্লাহ এবং ঢাকার হযরত মাওলানা তাওহীদুল ইসলাম আবেদী। ইসলামের বিভিন্ন মৌলিক দিক, সমাজ সংস্কার এবং ঈমানী জাগরণের ওপর ভিত্তি করে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে, সভাপতিত্ব করবেন হযরত মাওলানা বাকিউল ইসলাম বাকী। এদিন বয়ান রাখবেন সিলেটের হযরত মাওলানা ফারিদ উদ্দিন, ঢাকার হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ ফয়েজী, হযরত মাওলানা ইলিয়াসুর রহমান হাতেমী এবং লাখপুরের হযরত মাওলানা মাহমুদুল্লাহ। বিশেষ করে আত্মশুদ্ধি, আখলাক গঠন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তৃতীয় ও শেষ দিনে, সভাপতিত্ব করবেন শাহ্ মাওলানা শফিকুল ইসলাম মান্নান। এদিন আলোচনা করবেন ঢাকার প্রখ্যাত আলেম হযরত মাওলানা ড. মুজাহিদুল ইসলাম ফারুকী, নেত্রকোনার হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী, টোকের হযরত মাওলানা মাহফুজুর রহমান এবং সিলেটের হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব। শেষ দিনের আলোচনায় উম্মতের কল্যাণ, ইসলামী আদর্শে জীবন গঠন এবং আখেরাতের সফলতা অর্জনের বিষয়গুলো তুলে ধরা হবে।

আয়োজকরা বলেন, প্রতিবছরের মতো এবারও ইসলামপ্রেমী জনতার ঢল নামবে বলে তারা আশা করছেন। ইসলামের সঠিক জ্ঞান, রূহানিয়াত এবং আখেরাতের মুক্তির বার্তা পৌঁছে দিতে এ মহাসম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামপ্রেমী সকল মুসল্লিকে দলে দলে যোগদান করে ঈমানি জাগরণ ও আধ্যাত্মিক কল্যাণ অর্জনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

editor

Recent Posts

মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস

নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ…

13 minutes ago

দুর্গাপূজায় সারাদেশে ১০ হাজার বিজিবি, থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে…

16 minutes ago

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা…

19 minutes ago

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ পুনর্বিবেচনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…

26 minutes ago

ইমরান খানের দলের শত শত নেতাকর্মী আটক, আন্দোলন স্তিমিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…

40 minutes ago

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…

1 hour ago

This website uses cookies.