যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে কমে যাবে। শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউজে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই দাবি করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন করা হতো, বর্তমানে তার চেয়েও বেশি তেল এই প্রণালি দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনই আপনাদের তেলের দাম কমানো শুরু করা উচিত। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে তিনি আবারও দাবি করেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যৌথ হামলার ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা ও ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালায়। এই তিন দেশের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে।
ইসলামিক দৃষ্টিতে সব গুনাহের পরিণতি এক নয়। এমন সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ রয়েছে যা ব্যক্তি,…
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর আট মাস ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অবস্থার…
ভারতে প্রায় ১০০ কোটি ভোটারের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকাসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে…
বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ লাফিয়ে বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে,…
কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থান এবং পাকিস্তানের সঙ্গে দেশটির সামরিক ঘনিষ্ঠতা সত্ত্বেও ভারত তুরস্কের সঙ্গে কৌশলগত…
This website uses cookies.