
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে কমে যাবে। শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউজে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই দাবি করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ তেল পরিবহন করা হতো, বর্তমানে তার চেয়েও বেশি তেল এই প্রণালি দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনই আপনাদের তেলের দাম কমানো শুরু করা উচিত। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে তিনি আবারও দাবি করেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যৌথ হামলার ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা ও ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালায়। এই তিন দেশের যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২