আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন। তারা মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের পরবর্তী পদক্ষেপ এবং সুদের হার নিয়ে তাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।
বুধবারের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪১৫০ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪০০১৭৭ দশমিক ৬০ ডলারে অবস্থান করছে। স্থানীয় সময় বুধবারই ফেডারেল ওপেন মার্কেট কমিটির সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
নাগা.কম-এর বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবম জানিয়েছেন, স্বর্ণের বাজার বর্তমানে তুলনামূলক স্থিতিশীল থাকলেও সামান্য নিম্নমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনাই বেশি। তিনি উল্লেখ করেন যে, কার্যবিবরণী প্রকাশের পর ফেডের মুদ্রানীতি এবং সুদহার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের সমর্থনের বিষয়টি স্পষ্ট হবে, যা বাজারের হিসাব-নিকাশে পরিবর্তন আনতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব যদি দীর্ঘমেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদ, ডলারের মূল্য বা তেলের দামের ওপর পড়ে, তবে তা স্বর্ণের বাজারে আরও বড় প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি ফেডের কর্মকর্তাদের বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অবস্থানের প্রতিফলন দেখা গেছে। সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি বলেছেন, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণগুলো স্থায়ী হচ্ছে কি না, তার ওপরই সুদহার বাড়ানোর প্রয়োজনীয়তা নির্ভর করছে। অন্যদিকে কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার আরও বাড়ানো প্রয়োজন।
জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…
সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…
মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…
ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…
This website uses cookies.