Header Premium (728×90)

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩১ জন গ্রেপ্তার

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের সিরজান শহরে অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী সিরজান শহরে চারটি নেটওয়ার্কের কার্যক্রম শনাক্ত করে সেগুলো ভেঙে দিয়েছে এবং এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কাজ করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে গত জানুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই বিক্ষোভে অংশ নেওয়ার সময় তারা গভর্নরের কার্যালয়ে আগুন দেওয়া, ব্যাংক এবং বিভিন্ন সরকারি দপ্তর ভাঙচুরসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাদের বিচারপ্রক্রিয়া কখন শুরু হবে, সে বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

4 minutes ago

যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…

7 minutes ago

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত

দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…

21 minutes ago

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…

36 minutes ago

যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…

46 minutes ago

শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…

1 hour ago

This website uses cookies.