Header Premium (728×90)

ডিজেল মজুত ছাড়তে ফ্রান্স-জার্মানিকে ট্রাম্পের চাপ, নিষেধাজ্ঞার হুমকি

বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ফ্রান্স ও জার্মানিকে তাদের জরুরি জ্বালানি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য চাপ প্রয়োগ করছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাতে জানানো হয়েছে, এই নির্দেশ না মানলে যুক্তরাষ্ট্র থেকে দেশ দুটিতে ডিজেল রপ্তানি বন্ধ বা নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেয়ার সতর্কতাও দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানির দাম কমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোর ওপর এই চাপ প্রয়োগ করা হচ্ছে। ইরান ও ইউক্রেন পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে সংকট ও দাম বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে, তাকে মোকাবিলা করার উদ্দেশ্যেই ওয়াশিংটন এই নতুন কৌশল গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের জন্য এই পরিস্থিতি বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। একদিকে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে মজুত ছাড়ার চাপ রয়েছে, অন্যদিকে ট্রাম্প ও ইরানের মধ্যে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় মজুত ধরে রাখার প্রয়োজনীয়তাও অনুভব করছে ইউরোপ।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় কমিশনের জ্বালানি টাস্কফোর্স শুক্রবার বৈঠকে বসবে। এর আগে বৃহস্পতিবার ইউরোপীয় কমিশন, জার্মানি, ফ্রান্স, ইতালি, বৃটেন ও আয়ারল্যান্ডের কর্মকর্তারা ডিজেল মজুত ছাড়ার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…

5 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…

15 minutes ago

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

21 minutes ago

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…

25 minutes ago

লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের…

34 minutes ago

সামরিক তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক নির্বাচনি সমাবেশে সামরিক অভিযানের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি…

51 minutes ago

This website uses cookies.