বর্ষা কিংবা বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি হতে পারে পছন্দের একটি খাবার। পোলাওয়ের চাল, ডাল ও ইলিশের সমন্বয়ে সহজেই তৈরি করা যায় মজাদার এই পদ। এই পদটি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে ৬ পিস ইলিশ, ৫০০ গ্রাম পোলাওয়ের চাল, ১ কাপ মসুর ডাল ও আধা কাপ মুগ ডাল। এছাড়া মশলার জন্য প্রয়োজন ১ কাপ পেঁয়াজকুচি, ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, ৪ থেকে ৫টি ভাজা রসুন কোয়া, ৫ থেকে ৬টি শুকনা মরিচ, ১ চা-চামচ আদাবাটা, ১ চা-চামচ রসুনবাটা, ২ চা-চামচ কাঠবাদামবাটা, ২ চা-চামচ কিশমিশবাটা, ১ চা-চামচ মরিচগুঁড়া, ২ চা-চামচ হলুদগুঁড়া, ১০টি কাঁচা মরিচ, স্বাদমতো লবণ, আধা চা-চামচ চিনি, ২টি তেজপাতা, ১ কাপ তেল, ২ টেবিল চামচ ঘি ও ১ লিটার পানি।
রান্নার শুরুতে চাল ও ডাল ভালোভাবে ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে নিন। ইলিশের পিসগুলোতে হলুদ ও কিছুটা লবণ মেখে গরম তেলে হালকা ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই শুকনা মরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন। এর সঙ্গে আদা-রসুনবাটা, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে সামান্য পানি যোগ করে মশলাটি ভালোভাবে কষিয়ে নিন।
মশলা কষানো হলে মসুর ও মুগ ডাল দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এরপর চাল দিয়ে এর সঙ্গে কাঠবাদামবাটা ও কিশমিশবাটা মিশিয়ে হালকা নেড়ে দিন। এরপর গরম পানি ও লবণ দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। পানি কমে এলে চুলার আঁচ কমিয়ে দিন। সবশেষে ভেজে রাখা ইলিশের পিস ও ঘি দিয়ে দিন। এর ওপর কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা ও ভাজা রসুন ছড়িয়ে ঢেকে ১০ মিনিট দমে রাখুন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইলিশ খিচুড়ি।
গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। তদন্তের মন্থর…
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গায়ে হলুদের দিনই এক বরের মৃত্যু হয়েছে। এছাড়া ২১ দিনের ব্যবধানে…
চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…
পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…
চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…
This website uses cookies.