সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, ধূলিঝড় ও প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আবহাওয়ার এই বৈরী পরিস্থিতির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এনসিএম জানিয়েছে, রিয়াদ অঞ্চলের বেশ কয়েকটি গভর্নরেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধূলিময় বাতাস বয়ে যেতে পারে। এ সময় স্থানীয় বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মদিনা, তাবুক, আল-জাওফ, হাইল ও নর্দার্ন বর্ডার্স অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় বজ্রঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আল-জাওফ, হাইল, নর্দার্ন বর্ডার্স, উত্তর কাসিম এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় শক্তিশালী বাতাসসহ হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আল-জাওফ অঞ্চলের সাকাকা শহর ও এর আশপাশের প্রশাসনিক কেন্দ্রগুলোতে হালকা বৃষ্টি হয়েছে। এর আগে বুধবার রাতে আল-কুরাইয়াত গভর্নরেটে মাঝারি বৃষ্টিপাত হয়। এছাড়া নর্দার্ন বর্ডার্স অঞ্চলের তুরাইফ গভর্নরেটে সাম্প্রতিক বৃষ্টির ফলে স্থানীয় উপত্যকা ও জলধারাগুলোতে পানি প্রবাহিত হচ্ছে, যা সেখানকার প্রাকৃতিক পরিবেশ ও উদ্ভিদে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে বলে জানিয়েছে এসপিএ।
আবহাওয়া দপ্তরের জলবায়ু পূর্বাভাস অনুযায়ী, চলতি শরৎকালে (সেপ্টেম্বর থেকে নভেম্বর) সৌদি আরবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যার মাত্রা আগামী অক্টোবর মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অক্টোবরে জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জাওফ, হাইল, কাসিম ও নর্দার্ন বর্ডার্স অঞ্চলের পাশাপাশি রিয়াদ, পূর্বাঞ্চল ও নাজরানের কিছু এলাকাতেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রবণতা নভেম্বরেও জাজান, আসির, আল-বাহা, মক্কা, আল-জাওফ, হাইল, কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বজায় থাকতে পারে।
এনসিএম জানিয়েছে, এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪০ থেকে ৭০ শতাংশ। কোনো কোনো স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ভারী থেকে অতি ভারী হতে পারে। তবে দীর্ঘমেয়াদি জলবায়ু মডেলে স্থানীয় বা আকস্মিক আবহাওয়ার সব পরিস্থিতি সবসময় পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে। তাই বাসিন্দা ও দর্শনার্থীদের নিয়মিত স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস এবং সরকারি সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।
নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং বিএনপি সরকারের গত সাত মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড…
পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী…
অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হলো লিভারপুল। ম্যাচের ৬২ মিনিটে গ্রাভেনবারখ লাল কার্ড…
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
This website uses cookies.