নিজ নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং গত সাত মাসে বিএনপি সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে অন্য কোনো সংসদ সদস্যের এলাকায় গিয়ে হস্তক্ষেপ বা ‘মাতব্বরী’ না করার বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়নকাজের অগ্রগতি এবং নানা সমস্যা তুলে ধরেন। বৈঠকে উপস্থিতি নিশ্চিত করতে এবং কাজের তদারকি বাড়াতে প্রতি ১৫ দিনে একবার অথবা মাসে অন্তত একটি সভা ডাকার পরামর্শ দেওয়া হলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে আলোচনা চলাকালে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একটি সংবেদনশীল বিষয়ের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অনুরোধ জানান, কোনো এমপি যেন নিজের এলাকা ছেড়ে অন্য কোনো এমপি’র এলাকায় গিয়ে মাতব্বরী বা প্রভাব বিস্তার না করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানালে উপস্থিত সংসদ সদস্যদের প্রায় সবাই তালি দিয়ে তার বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সভায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, জনগণ যেন সংসদ সদস্যদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ ছাড়া বৈঠকে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ ও দূরত্বের বিষয়টি উঠে আসে। কয়েকজন এমপি উল্লেখ করেন যে মন্ত্রী ও এমপিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ। এর জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন যে, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে এবং তাদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে।
সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য কিংবা মন্ত্রী হলেও দল ও সংগঠনকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। বর্তমান রাজনৈতিক অবস্থান দলীয় নেতাকর্মীদের ত্যাগের বিনিময়েই তৈরি হয়েছে। তাই তাদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি এমপিদের ঘন ঘন এলাকায় গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনার এবং সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা সমাধানের পরামর্শ দেন। তিনি সতর্ক করে বলেন, জনগণ থেকে দূরে সরে গেলে নিজেদেরই ক্ষতি হবে এবং রাজনীতির অস্তিত্ব থাকবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার-প্রচারণা জোরদার করা এবং নিজেদের মধ্যে একতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত বা সমর্থনপুষ্ট প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ ছাড়া দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ক্ষেত্রে নানা অনিয়ম এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বৈঠকে মতামত বিনিময় করা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক এমপি জানান, স্থানীয় প্রশাসন থেকে আশানুরূপ সহযোগিতা না পাওয়ায় তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন। এর ফলে তারা জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডে পিছিয়ে পড়ছেন এবং সরকারের উন্নয়নমূলক খবরও সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাচ্ছে না।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো ঠাঁই নেই এবং বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় করে কেউ পার পাবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। চিফ হুইপ স্পষ্ট করেন, গত মাসের ১০ তারিখে জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছিল এবং নতুন অধিবেশন শুরুর আগে সাধারণত এমন বৈঠক হয় না। তবে এমপিদের সমস্যা ও মতামত সরাসরি শুনতেই প্রধানমন্ত্রী এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা, বিচার বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষাসহ বিভিন্ন খাতের মন্ত্রীরা সংসদ সদস্যদের উত্থাপিত প্রশ্নের জবাব ও মতামত দেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, নির্বাচন শুরুর সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে বৈঠকে আলোচনা না হলেও নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু হয় এবং কোনো হস্তক্ষেপ না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে। যোগ্য ব্যক্তিরাই যেন নির্বাচিত হতে পারেন, তা নিশ্চিত করা হবে। তিনি জানান, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। তবে বিএনপি চেষ্টা করবে যেন প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী থাকে। কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন আয়োজন করা হবে।
ওদিকে নির্বাচনি এলাকা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়নোর জন্য এমপিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি বিএনপির সরকারের ৭ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতেও নির্দেশ দেন সরকারপ্রধান।
একই সঙ্গে ১৫ একবার কিংবা মাসে ১ মাস সরকারদলীয় সংসদ সদস্যদের সভা করার জন্য পরামর্শ দেয়া হয়।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে…
আউগসবুর্গের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলরক্ষক নয়্যারের ভুলে বুন্দেসলিগার ইতিহাসের দ্রুততম গোল হজম করল বায়ার্ন মিউনিখ।…
পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী…
অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হলো লিভারপুল। ম্যাচের ৬২ মিনিটে গ্রাভেনবারখ লাল কার্ড…
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
This website uses cookies.