পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তে আবারও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার সীমান্তের গুলিস্তান এলাকায় দুই পক্ষের মধ্যে থেমে থেমে এই সংঘর্ষ চলে। এতে বেশ কয়েকজন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। সেখানে এখনো লড়াই অব্যাহত রয়েছে বলেও পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে। তবে দুই দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের অন্তত ১০টি স্থানে পাকিস্তানের চালানো বিমান হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, বুধবার পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন দিয়ে ‘পরিকল্পিত ও বেআইনি অনুপ্রবেশের’ প্রতিক্রিয়ায়ই ওই হামলা চালানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের বিমান ও ড্রোন হামলায় ‘সন্ত্রাসীদের আস্তানা এবং তাদের সহায়তা অবকাঠামো’ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের স্থানও ছিল।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের বিমান হামলা কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে চালানো হয়েছে। তবে তালেবান কর্মকর্তারা বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগান সরকারের কোনো ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।
দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ইসলামাবাদ নিয়মিতভাবে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালানো যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুলের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তারা পাকিস্তানবিরোধী কোনো সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না এবং পাকিস্তানে ঘটে যাওয়া হামলাগুলো দেশটির অভ্যন্তরীণ বিষয়।
ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…
মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…
বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আছে আর মাত্র চার দিন। আগামী ৩০…
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটনের…
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের…
This website uses cookies.