হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গ করতে সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা এবং হুথিদের পরাজিত করা একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় দায়িত্ব। একই সঙ্গে তিনি সকল সেনাকে তাদের সামরিক কমান্ডার ও শাসকের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এই বিরল ও কঠোর বার্তায় পবিত্র কুরআনের আয়াত এবং মহানবী মুহাম্মদ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহর পথে সংগ্রামের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মহান রাষ্ট্র রক্ষা এবং এর ভূখণ্ডের এক ইঞ্চি জায়গাতেও হাত দেওয়ার চেষ্টাকারীকে শাস্তি দেওয়া অন্যতম শ্রেষ্ঠ পুণ্যের কাজ। এজন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে প্রাণ উৎসর্গ করাও সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং এর প্রতিক্রিয়ায় সৌদি বিমান হামলার কারণে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মুফতির এই বার্তার পর সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বড় ধরনের কোনো সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিবৃতিতে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়েছে। মুফতি বলেন, আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের দেশ ও প্রিয় ইয়েমেনকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন। এছাড়া হুথি গোষ্ঠী এবং তাদের সহায়তাকারীদের সম্পূর্ণ পরাজয় নিশ্চিত করার জন্যও তিনি মহান রবের কাছে প্রার্থনা করেন।
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষের বছরে এসে বিশ্ব নদী দিবসে পদ্মার দীর্ঘমেয়াদি ও সমন্বিত অববাহিকাভিত্তিক…
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। তাঁর…
সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রা উপজেলার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ ৫ বছরেও শেষ হয়নি। প্রয়োজনীয় অর্থ ছাড়…
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ নামের এক মোটরসাইকেল আরোহী…
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের…
প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ বাংলাদেশে পর্যটকের সংখ্যা সামান্য বাড়লেও পর্যটন খাত থেকে আয় আশঙ্কাজনকভাবে কমছে।…
This website uses cookies.