আফগানিস্তানে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতভর বিমান হামলা চালানোর দাবি করেছে পাক বাহিনী। বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে কাবুলের পক্ষ থেকে এই দাবির বিপরীতে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। আফগান সরকারের দাবি, পাক বাহিনীর এই হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।
আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, দিবাগত রাত ৩টার দিকে পাকতিকা প্রদেশের বারমাল জেলা এবং কুনার প্রদেশের নুরগাল জেলায় এসব হামলা চালানো হয়েছে। প্রাথমিক তথ্যের বরাতে ফিতরাত জানান, নুরগাল উপজেলার পাঠান গ্রামে নুর আহমদ নামে এক ব্যক্তির বাড়ি ধ্বংস হয়েছে। এতে নুর আহমদ এবং তার পরিবারের আরও দুইজন নিহত হয়েছেন। এছাড়া একই পরিবারের আরও চার আত্মীয় আহত হয়েছেন বলেও তিনি জানান। ফিতরাত আরও উল্লেখ করেন, পাক বাহিনীর বিমান হামলায় বারমালের তর কুন্দি এবং রাখাতে একটি বাড়ি ও দোকানও ধ্বংস হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলা নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে পাক বাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করেই এসব হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুই দফায় প্রাণঘাতী হামলার পরেই ইসলামাবাদ এই বিমান হামলা চালালো।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে আগ্রাসন ও নিপীড়ন হিসেবে আখ্যায়িত করে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মুজাহিদ এক্সে লিখেছেন, আমরা এই আগ্রাসন ও নিপীড়নের তীব্র নিন্দা জানাই এবং এটিকে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হিসেবে গণ্য করছি। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানি সামরিক মহল তাদের দেশের নিরাপত্তা ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর জন্য আবারও এমন অপরাধ করলো।
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
This website uses cookies.