Header Premium (728×90)

স্বেচ্ছাসেবীদের ছোঁয়ায় সবুজ হচ্ছে ব্রিটেনের রেলস্টেশন, চালু হলো বিশেষ পুরস্কার

যুক্তরাজ্যের অবহেলিত ও পরিত্যক্ত রেলস্টেশনগুলোকে সবুজ বাগানে রূপ দেওয়া স্বেচ্ছাসেবীদের কাজের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো বিশেষ পুরস্কার চালু করেছে রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি (আরএইচএস)। ‘রেলওয়ে স্টেশনস ইন ব্লুম’ নামের এই পুরস্কারের মাধ্যমে স্টেশনের সৌন্দর্যবর্ধন এবং বন্যপ্রাণীর জন্য উপযোগী পরিবেশ তৈরির প্রচেষ্টাকে সম্মানিত করা হচ্ছে। ১৯৬৪ সাল থেকে ব্রিটেনে ‘ব্রিটেন ইন ব্লুম’ প্রতিযোগিতার আওতায় স্থানীয় বাসিন্দারা বাগান তৈরি করে আসছেন, যেখানে প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০টি কমিউনিটি অংশ নেয়। তবে এবারই প্রথম রেলস্টেশনের বাগান পরিচর্যাকারীদের জন্য আলাদা এই পুরস্কারের ব্যবস্থা করা হলো।

এবারের প্রতিযোগিতায় চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছিল পাঁচটি রেলস্টেশন। এর মধ্যে বিজয়ী হয়েছে স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের কার্ডরস কমিউনিটি অর্গানিক গার্ডেন। ২০২২ সালের মার্চ থেকে কার্ডরস স্টেশনের প্রায় প্রতিটি ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তীব্র শীতের কারণে সেখানে মৌসুমী ফুলের বদলে রোপণ করা হয়েছে শক্ত ধরনের ঝোপজাতীয় গাছ, যার অনেকগুলোই স্বেচ্ছাসেবীরা নিজেদের বাড়ি থেকে নিয়ে এসেছেন। স্কুলশিক্ষার্থী ও ব্রাউনিসহ বিভিন্ন বয়সী ও শ্রেণির মানুষকে এই কার্যক্রমে যুক্ত করার জন্য বিচারকেরা দলটির ভূয়সী প্রশংসা করেছেন।

চূড়ান্ত তালিকায় থাকা ইংল্যান্ডের এসেক্সের আলরেসফোর্ড স্টেশনে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে একটি ‘ড্রাই গার্ডেন’। সেখানে পিচ কেটে ফুলের বেড বানিয়ে খরা সহনশীল গাছ লাগিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এই উদ্যোগের নেতৃত্ব দেওয়া ফ্রাঙ্ক বেলগ্রেভ জানান, একসময় স্থানীয় সংবাদপত্রে এই স্টেশনটিকে অবহেলিত বলা হলেও এখনকার বাগান চেলসি ফ্লাওয়ার শোর বাগানের সঙ্গে প্রতিযোগিতা করার মতো। তিনি আরও জানান, আগে গাছে পানি দিতে অনেক সময় নষ্ট হতো। পরে বিশেষজ্ঞদের পরামর্শে খরা সহনশীল গাছ লাগানোর পর স্থানীয় বাসিন্দারাও গাছ ও কম্পোস্ট দিয়ে সাহায্য করছেন। এই বাগানের কারণে এলাকায় মৌমাছি, প্রজাপতি, হেজহগ ও স্লোওয়ার্মের মতো বন্যপ্রাণীর আনাগোনা অনেক বেড়েছে।

তালিকায় থাকা অন্য স্টেশনগুলোর মধ্যে মার্সিসাইডের ম্যাগহাল স্টেশনে টিকিট অফিসের জানালা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি একটি ছোট বন তৈরি করা হয়েছে। বার্মিংহামের ওয়াইল্ড গ্রিন স্টেশনে অতিরিক্ত জঙ্গল পরিষ্কার করে পরাগায়নকারী পতঙ্গবান্ধব গাছ লাগিয়ে একটি ‘বি করিডর’ গড়ে তোলা হয়েছে, যেখানে প্রতি বছর প্রজাপতির সংখ্যা বাড়ছে বলে জানান স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে, সামারসেটের কেইনশ্যাম স্টেশনে রোপণ করা হয়েছে তাপসহনশীল সাকুলেন্ট গাছ। এই স্টেশনগুলোর স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, বাগান পরিচর্যার এই উদ্যোগ তাদের মধ্যে সামাজিক যোগাযোগ বাড়িয়েছে এবং যাত্রীদের সঙ্গেও তাদের চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

28 seconds ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

9 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

27 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

36 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

This website uses cookies.