প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ৫২
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস নামক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উদ্ধারকাজের সার্বিক পরিস্থিতি নিয়ে আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি জানান, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে আহত চারজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সেখানে একটানা বিস্ফোরণ চলতে থাকায় জরুরি সেবাদানকারী দলগুলো মূল দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবাদানকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান তিনি। এছাড়া, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সবকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.