দক্ষিণ লেবাননের টায়ার জেলার দাবাল শহরে একটি অবিস্ফোরিত অস্ত্র বিস্ফোরণে এক শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণের পরপরই আহত শিশুটিকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
লেবাননে ইসরাইলি সামরিক আগ্রাসন ও চলমান দখলদারিত্বের কারণে দেশটির বিস্তীর্ণ এলাকায় মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সংঘাতকবলিত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবিস্ফোরিত গোলা ও অস্ত্রের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা প্রতিনিয়ত চরম জীবনঝুঁকির মধ্যে রয়েছে। এ পর্যন্ত ইসরাইলি হামলায় লেবাননে ৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও হাজার হাজার বেসামরিক নাগরিক।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাম্প্রতিক তথ্যানুযায়ী, গত এপ্রিল মাসে সংঘাত যখন চরম রূপ নিয়েছিল, তখন দেশটির ১২ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমে প্রায় ৩ লাখ ৩০ হাজারে দাঁড়ালেও পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.