ভারতসহ বেশ কয়েকটি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রেখে নতুন একটি আইন কার্যকর করা হয়েছে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিলটি ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এখন আইনে পরিণত হলো।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই নতুন আইনের ফলে যে সকল দেশ রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস ক্রয় করছে, তাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ প্রশস্ত হলো। এই পদক্ষেপটি ভারত ও চীনের মতো দেশগুলোর জন্য বড় ধরনের চাপের কারণ হতে পারে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওপর চড়া শুল্ক ও বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি এই আইনে রাশিয়ার সহযোগী দেশগুলোকেও নিশানা করা হয়েছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়েছিল। আইন অনুযায়ী, রাশিয়া থেকে আমেরিকায় আমদানিকৃত যেকোনো পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের ওপরও বিধিনিষেধ আরোপের বিধান রাখা হয়েছে এই আইনে।
এই আইনের প্রভাবে ভারত ও চীন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিঙ্গাপুর, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিস্তান, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশগুলো সংকটে পড়তে পারে। এসব দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন, বিশেষত তেল কেনাবেচার সম্পর্ক রয়েছে। মার্কিন কংগ্রেসের একজন ডেমোক্র্যাট সদস্য এই দেশগুলোর নাম নির্দিষ্ট করে শুল্ক তালিকার অন্তর্ভুক্ত করার একটি সংশোধনী প্রস্তাব দিলেও চূড়ান্ত আইনে তা গৃহীত হয়নি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.