Header Premium (728×90)

ইরানে সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন। জাতিসংঘের প্রাথমিক তথ্যানুযায়ী, দুটি পৃথক বিমান হামলার ঘটনায় অন্তত ১৭৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ২০২৫ সালের শেষভাগ ও চলতি বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দেশটির কর্তৃপক্ষের দমন-পীড়নকেও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের মিশনটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। অভিযানের প্রথম দিনই মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বাহিনী টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ১২০ শিশুসহ দেড় শতাধিক মানুষ নিহত হন। মিশনটি উল্লেখ করেছে যে, স্যাটেলাইট চিত্র, দেয়ালের চিত্রকর্ম এবং শিশুদের খেলার মাঠ দেখে স্কুলটি স্পষ্টতই বেসামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত করার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্র কোনো সতর্কতা অবলম্বন করেনি।

একই দিনে লামার্দ শহরের একটি আবাসিক এলাকা ও ক্রীড়া কমপ্লেক্সে প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে টাংস্টেন পেলেট বর্ষণ করা হয়, যার ফলে ২২ জন বেসামরিক নাগরিক নিহত হন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই তদন্ত প্রতিবেদনটি জমা দেয়া হবে।

মিনাবের ঘটনাটিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভুল বলে মন্তব্য করলেও পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। অন্যদিকে, লামার্দে হামলার অভিযোগটি মার্কিন সেন্ট্রাল কমান্ড সরাসরি অস্বীকার করেছে। একই প্রতিবেদনে ইরানে গণবিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, ইন্টারনেট বন্ধ, বিচারহীনতা, নির্যাতন ও বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার যে দমন-পীড়ন চালিয়েছে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের শামিল। জাতিসংঘের এই মিশন সংশ্লিষ্ট দুই দেশকে অবিলম্বে সংঘাত বন্ধ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উপজেলা…

3 minutes ago

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা পরিদর্শন বিষয়ক আলোচনার খবরকে 'সত্য নয়' বলে জানিয়েছে চীন। বেইজিংয়ে এক…

10 minutes ago

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্রে…

22 minutes ago

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা-কর্মীদের ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর ছয়…

28 minutes ago

দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব…

31 minutes ago

মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’

সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাব ছাপিয়ে দুজন মানুষের আস্থার জায়গা হয়ে ওঠার গল্প নিয়ে মঞ্চে এল হান্ট…

43 minutes ago

This website uses cookies.