Header Premium (728×90)

ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ৩৮০০ কোটি ডলার: সিবিও প্রতিবেদন

ইরানের বিরুদ্ধে ছয় মাসব্যাপী চলমান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় হয়েছে তিন হাজার ৮০০ কোটি ডলার। মার্কিন কংগ্রেসের নির্দলীয় বাজেট দপ্তরের (সিবিও) তথ্যানুযায়ী, এই সংঘাতের বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রের মাসিক ব্যয় প্রায় ৩০০ কোটি ডলার করে বৃদ্ধি পেতে পারে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার ১ অগাস্ট পর্যন্ত এই ব্যয়ের হিসাব তুলে ধরেছে সিবিও।

বাজেট দপ্তরের প্রাক্কলন অনুযায়ী, এই যুদ্ধ ২০২৭ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বিপুল এই ব্যয় দেশটির ফেডারেল বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। পাশাপাশি, গোলাবারুদ দ্রুত নিঃশেষ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে ঘাটতি তৈরি হয়েছে এবং দেশটিতে জ্বালানির মূল্যও বৃদ্ধি পেয়েছে। সিবিও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্রের মজুদ পুনরায় পূরণ করতে দীর্ঘ পাঁচ বছর সময় লেগে যেতে পারে। এছাড়া রয়টার্সের অগাস্টের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সব’ ব্যবহার করে ফেলেছে।

২১ জুলাই মার্কিন সেনেটের এক শুনানিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরান যুদ্ধের ব্যয় তিন হাজার ৭৫০ কোটি ডলার বলে জানিয়েছিলেন, যা সিবিওর প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সিবিও উল্লেখ করেছে যে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আর্থিক অডিটরদের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করেনি।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সিবিওর অস্ত্রশস্ত্রের ঘাটতি সংক্রান্ত প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট যখন যেখানে চাইবেন, সেখানে আঘাত হানার মতো সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে। অন্যদিকে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই আক্রমণকে ‘সুনিশ্চিত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, তেহরানকে মার্কিন সামরিক ও বেসামরিক কর্মীদের ক্ষতি করা থেকে বিরত রাখতেই এসব হামলা চালানো হয়েছে। কেলি আরও বলেন, “কমান্ডার-ইন-চিফের কৌশলগত ও অন্যান্য লক্ষ্য পূরণের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও মজুদ আছে।”

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ব্রেন্ডন বয়েল এই অনুসন্ধানটি পরিচালনার অনুরোধ করেছিলেন। তিনি এক বিবৃতিতে বলেন, “ইরানে ট্রাম্পের বিপর্যয়কর যুদ্ধ ইতোমধ্যে সহসী আমেরিকান সেনাদের প্রাণ নিয়েছে আর অন্যদের আহত করেছে। নির্দলীয় সিবিওর এই প্রতিবেদন পরিষ্কার করেছে যে, এই যুদ্ধ মার্কিন করদাতাদের শত শত কোটি ডলার ব্যয় করছে আর তা খরচ বাড়তে থাকা অবস্থায়ও অব্যাহত আছে।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

16 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

51 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

1 hour ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

1 hour ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

1 hour ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

This website uses cookies.