মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের মতে, সম্ভবত আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধের অবসান ঘটবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে জটিল করে তুলতেই ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময় ক্ষেপণ করছে। তবে মার্কিন জনগণ এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছে বলে তিনি মনে করেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতা ও ক্রমাগত মূল্যবৃদ্ধির বিষয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই তেলের দাম দ্রুত স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
এ সময় গাজা ইস্যু নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফেরাতে তাঁর প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোকে ‘চমৎকার’ বলে অভিহিত করেন তিনি। ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সহায়তার অভিযোগ অস্বীকার করে ট্রাম্প নিজের প্রশাসনের পক্ষে সাফাই গান। তিনি বলেন, গাজার পরিস্থিতি এখন অনেক শান্ত এবং সেখানে তেমন কিছুই ঘটছে না। তারা সেখানকার আগুন নিভিয়ে দিয়েছেন এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছেন। সেখানে ইতিবাচক সম্পর্ক গড়ে উঠছে দাবি করে ট্রাম্প বলেন, তাঁরা সত্যিই দারুণ কাজ করেছেন।
এছাড়া সৌদি আরবের তেল পাইপলাইনে সাম্প্রতিক হামলার পেছনে ‘সম্ভবত’ ইরান দায়ী বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
This website uses cookies.