Header Premium (728×90)

দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে মোদি-পেজেশকিয়ান বৈঠক

ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি ভারত ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই মাসুদ পেজেশকিয়ানের প্রথম ভারত সফর।

বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সভ্যতাগত সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ব্রিকসের অংশীদার হিসেবে উভয় দেশই অভিন্ন অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটেই ভারত সফরে এসেছেন পেজেশকিয়ান। নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি ব্রিকসের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশগুলোকে ডলারের ওপর নির্ভরতা থেকে মুক্ত করা এবং আমেরিকার আধিপত্য বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়া।

এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পেজেশকিয়ান। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী সংঘাত অবসানে যে কোনো ধরনের উদ্যোগের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

5 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

21 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

29 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

32 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

35 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

55 minutes ago

This website uses cookies.