ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দেশটির সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের এই ঘটনার মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হয়েছে। সামরিক সূত্রগুলো জানিয়েছে, এই প্রণালিকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জে হুতিরা হামলা চালাচ্ছে এবং ইতিমধ্যে সেখানে তাদের অবস্থান নিশ্চিত করেছে।
বাব আল-মান্দাব প্রণালিতে হুতিদের এই ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যদি তারা এই প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে হরমুজ প্রণালির মতো আরেকটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বাধাগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে যুদ্ধে তাদের মিত্র ইরান বড় ধরনের কৌশলগত সুবিধা পেতে পারে।
এই সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার এই আশঙ্কা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
ইয়েমেনের সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, লোহিত সাগরের এই নৌপথটি বর্তমানে সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব লোহিত সাগরের এই পথটির ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। ফলে বাব আল-মান্দাব হুতিদের দখলে চলে যাওয়ায় রিয়াদ বড় ধরনের বিপাকে পড়বে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ইসরাইলের ওপর হামলার মাধ্যমে হুতিরা ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সরাসরি যুক্ত হয়। এরপর জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে তারা এবং সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা আরও জোরদার করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.