Header Premium (728×90)

ইসরাইলের সঙ্গে গ্রিসের বড় প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে তুরস্কের সঙ্গে উত্তেজনা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৭

পূর্ব ভূমধ্যসাগরের ভূরাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করে গত ৩১ আগস্ট গ্রিস ও ইসরাইলের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ইউরোর একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইসরাইল গ্রিসের জন্য ‘অ্যাকিলিস শিল্ড’ নামক একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। দুই দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই সামরিক চুক্তিটি এথেন্স ও আঙ্কারার মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

প্রস্তাবিত এই আকাশ প্রতিরক্ষা প্রকল্পে ডেভিডস স্লিং, বারাক এমএক্স, স্পাইডার এবং বহুমুখী রাডারসহ ইসরাইলের অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গ্রিসের বৃহত্তর ‘অ্যাকিলিস শিল্ড’ কর্মসূচির অংশ হিসেবে আগামী বছরগুলোতে দেশটি প্রতিরক্ষা খাতে আরও বড় অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে। এর সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহ এবং ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয়ের প্রস্তুতি।

তবে এই চুক্তিকে কেবল সাধারণ অস্ত্র কেনাবেচা হিসেবে দেখছেন না সামরিক বিশ্লেষক মুরাত আসলান। তার মতে, এর ফলে গ্রিসের সামগ্রিক নিরাপত্তা কাঠামো ক্রমান্বয়ে ইসরাইলি প্রযুক্তি ও কৌশলগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। ‘অ্যাকিলিস শিল্ড’ নামটির একটি প্রতীকী বিশ্লেষণ করে তিনি বলেন, গ্রিক পুরাণের বীর অ্যাকিলিসের বিপরীতে হিব্রু শব্দ ‘আয়িল’ (যার অর্থ আব্রাহামের কাহিনিতে বিকল্প হিসেবে উৎসর্গ করা ভেড়া) গ্রিসের বর্তমান অবস্থাকে নির্দেশ করছে। গ্রিসের কৌশলগত স্বনির্ভরতার প্রতীক ‘অ্যাকিলিস’ শেষ পর্যন্ত অন্য কোনো দেশের ভূরাজনৈতিক স্বার্থে উৎসর্গীকৃত ‘আয়িল’-এ পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে তিনি মনে করেন।

গ্রিসের এই সামরিক প্রস্তুতির প্রধান লক্ষ্য প্রতিবেশী তুরস্ক। এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরের সমুদ্রসীমা, দ্বীপগুলোর সামরিকীকরণ, মহীসোপান, জ্বালানি সম্পদ এবং সাইপ্রাস ইস্যু নিয়ে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এজিয়ান সাগরে নিজেদের আঞ্চলিক জলসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত সম্প্রসারণের অধিকার পুনর্ব্যক্ত করে বলেছেন, নিজেদের সশস্ত্র করার জন্য গ্রিসের অন্য কারও অনুমতির প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, ইসরাইলের সঙ্গে এই কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তারা সৌদি আরব ও অন্যান্য আরব দেশের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চান।

offset অন্যদিকে তুরস্ক এই দ্বীপগুলোর সামরিকীকরণের তীব্র বিরোধিতা করে আসছে। আঙ্কারার দাবি, গ্রিসকে ১৯২৩ সালের লওজান চুক্তি এবং ১৯৪৭ সালের প্যারিস শান্তি চুক্তির আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, তুরস্ক অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজেদের সার্বভৌম অধিকার লঙ্ঘনও কোনোভাবেই মেনে নেবে না।

এই চুক্তির ফলে পূর্ব ভূমধ্যসাগরে এক নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে ইসরাইল তুরস্ককে একটি বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে। সিরিয়ায় ইরানের প্রভাব হ্রাস এবং রাশিয়ার ভূমিকা পরিবর্তনের প্রেক্ষাপটে ইসরাইল এই অঞ্চলে নতুন অংশীদার খুঁজছে। গত এক দশকে গ্রিস, ইসরাইল ও গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের মধ্যে সামরিক, জ্বালানি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেয়ে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। এর বিপরীতে তুরস্কও সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’সহ নতুন অংশীদারিত্ব গড়ে তুলছে, যা মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের নিরাপত্তাকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে।

বিশ্লেষকদের মতে, সামরিক সক্ষমতা বৃদ্ধি পেলেও বিদেশি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা সংকটের সময়ে গ্রিসের কৌশলগত স্বাধীনতাকে সীমিত করতে পারে। তাছাড়া, গ্রিস ও তুরস্ক উভয় দেশই ন্যাটোর সদস্য হওয়ায় তাদের মধ্যকার skyscrapers যেকোনো সামরিক সংঘাত পুরো ন্যাটো জোট, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। এর আগে ১৯৯৬ সালের কার্দাক সংকটের সময় যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এজিয়ান ও পূর্ব ভূমধ্যসাগরের এই বিরোধের সমাধান কেবল নতুন ক্ষেপণাস্ত্র বা রাডার দিয়ে সম্ভব নয়; বরং এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক আস্থা তৈরির কার্যকর উদ্যোগ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

7 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

10 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

19 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

37 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

46 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.