Header Premium (728×90)

পশ্চিম তীরে ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা দিতে পারে বৃটেন

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলো থেকে আসা পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে বৃটেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মঙ্গলবার বিকেলে হাউস অব কমন্সে এই পদক্ষেপের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। সম্প্রতি তিনি বৃটেন-ইসরাইল সম্পর্ক পুনর্গঠনের কথা বলেছিলেন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইসরাইলি বসতিগুলো অবৈধ। এমন পরিস্থিতিতে বৃটেনের এই সম্ভাব্য পদক্ষেপের খবরটি সামনে এলো, যখন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল আরও ১ হাজার ২০০টি নতুন বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে।

তবে বৃটেনের এই সম্ভাব্য সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে বলেছেন, বৃটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। অন্যদিকে, বৃটেনের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপকে ইসরাইলের সঙ্গে ব্যবসা বয়কট হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, বসতি কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি আরও সতর্ক করেন যে, বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের পথ আরও কঠিন হয়ে পড়বে।

ম্যাকফ্যাডেন ইসরাইলের সঙ্গে বৃটেনের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বর্তমান ইসরাইলি সরকারের সমালোচনা এবং বৃটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের জীবনযাত্রার মধ্যে পার্থক্য করার ওপর জোর দেন। তিনি বলেন, বৃটেনে এই সম্প্রদায়ের বিরুদ্ধে যেকোনো ধরনের শত্রুতামূলক আচরণ মৌলিকভাবে ভুল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে…

2 minutes ago

পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা

হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন…

4 minutes ago

এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান

দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের…

7 minutes ago

নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন

নারী রেফারিকে অশালীন মন্তব্য ও শারীরিক হেনস্তার দায়ে কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত…

9 minutes ago

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…

12 minutes ago

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…

16 minutes ago

This website uses cookies.