প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪৯ (07-09-2026, 09:49)
ইরানের অন্যতম প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে সম্ভাব্য মার্কিন হামলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বিদায় খার্গ’ (বাই বাই, খার্গ)।
প্রকাশিত ওই ডিজিটাল ছবিতে দেখা যায়, একটি মার্কিন যুদ্ধবিমান ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের দিকে উড়ে যাচ্ছে। একই সঙ্গে দ্বীপটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটছে এবং তা আগুনে পুড়ছে। ধারণা করা হচ্ছে, এই ছবির মাধ্যমে ইরানের ওপর মার্কিন বাহিনীর সম্ভাব্য একটি হামলার দৃশ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে ট্রাম্পের এই পোস্টে এমন কোনো তথ্য বা ইঙ্গিত দেওয়া হয়নি যে, ছবিতে প্রদর্শিত হামলাটি বাস্তবে ঘটেছে।
তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের দেওয়া বিভিন্ন হুমকিতে বারবার উঠে এসেছে এই খার্গ দ্বীপের নাম। দ্বীপটি ইরানের তেল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে পরিচিত। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান তীব্র উত্তেজনার মধ্যে ট্রাম্প এবারই প্রথম এমন ছবি ব্যবহার করেননি। এর আগেও ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সম্ভাব্য হামলার দৃশ্য প্রদর্শন করতে তিনি এ ধরনের ডিজিটাল প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেছেন।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.