পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবি জানানো সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের তালিকায় এবার যুক্ত হলো লারার নাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করেন লারা। সেখানে তিনি উল্লেখ করেন, খেলোয়াড়ি জীবনে মাঠের লড়াইয়ে ইমরানের সঙ্গে তার দেখা হয়েছে মাত্র কয়েকবার। তবে পাকিস্তানের এই কিংবদন্তির প্রতি তার শ্রদ্ধা তাৎক্ষণিক ও চিরস্থায়ী।
লারা হতাশা ব্যক্ত করে বলেন, খেলোয়াড়জীবনের মধ্যগগনে যিনি নিজের দেশের জন্য আশা, গৌরব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তিনি কীভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন তা তার মাথায় খেলছে না। যেখানে ইমরান খানের মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে ন্যূনতম যত্ন, সহানুভূতি ও মর্যাদাপূর্ণ আচরণ করা হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে দুর্নীতির অভিযোগে কারাবন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে সুলাইমান ও কাসিম। তাদের অভিযোগ, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসায় চরম অবহেলা করা হচ্ছে।
এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখে ইমরান খানের সুচিকিৎসার জোর দাবি জানান। এবার সেই সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন লারা। তিনি বলেন, ইমরানের জন্য যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা উচিত। এটিকে কোনো রাজনৈতিক বিষয় হিসেবে না দেখে ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য মৌলিক মানবতার দাবি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান ব্রায়ান লারা।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.