Header Premium (728×90)

ইসরাইলি হামলায় হামাসের নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি নিহত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আরও একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফের ভাষ্যমতে, নিহত ওই কমান্ডারের নাম মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি, যিনি হামাসের নুখবা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশের ঘটনায় আল-কাদি নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও আইডিএফ দাবি করেছে।

ইসরাইলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সময় রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি তিনি হামাসের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং নতুন হামলার প্রস্তুতির সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য আল-কাদি যে তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন, তা দূর করতেই তাঁকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

37 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

1 hour ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

1 hour ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

2 hours ago

This website uses cookies.