পরমাণু অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিমা শক্তি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স এবং জার্মানি যৌথভাবে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে। ভিয়েনাভিত্তিক জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদে প্রস্তাবটি আলোচনার জন্য তোলা হতে পারে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) শর্ত অনুযায়ী, ইরান তার পরমাণু কার্যক্রম ও উপাদানের বিষয়টি সম্পূর্ণভাবে ঘোষণা করতে এবং আইএইএর পরিদর্শকদের তা যাচাই করার সুযোগ দিতে আইনত বাধ্য। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো পরমাণু উপাদানের কোনো অংশ যেন শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ভিন্ন কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া না হয়, তা নিশ্চিত করা।
প্রস্তাবিত খসড়ায় আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে অনুরোধ জানানো হয়েছে যেন তিনি সংস্থাটির সদস্যদের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে এই প্রস্তাব ও সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র প্রেরণ করেন। আইএইএর সংবিধির নির্দিষ্ট ধারার আলোকে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে কূটনীতিকদের মতে, প্রস্তাবটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে জমা দেওয়া হয়নি, তাই এর ভাষায় পরিবর্তনের সুযোগ রয়েছে। পর্ষদের সদস্যরা এই খসড়ার ওপর সংশোধনী প্রস্তাব দেওয়ারও সুযোগ পাবেন।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.