Header Premium (728×90)

তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংক এবং এর বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। শুক্রবার ওয়াশিংটন এই পদক্ষেপ গ্রহণ করে। যুদ্ধ শুরুর ছয় মাস পর ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, গোল্ডেন গ্লোবাল ব্যাংক এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইআরজিসির হয়ে কয়েক কোটি ডলারের আর্থিক লেনদেন পরিচালনা বা সহজতর করেছে। এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনাকারী মিসরের একটি বড় ব্যাংককেও মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলো কঠিনভাবেই বুঝতে পারছে যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নিয়ে আমরা কতটা কঠোর।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি আর কোনো ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে না। তবে সেটি শেষ পর্যন্ত নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায় কত দ্রুত বাস্তবতা উপলব্ধি করে এবং হত্যাযজ্ঞ চালানো ইরানি শাসনব্যবস্থাকে সমর্থন করা বন্ধ করে তার ওপর।’

এর আগে উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলে জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে বেসেন্ট জানিয়েছিলেন, চলতি সপ্তাহে একটি এবং আগামী সপ্তাহে আরও একটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। তিনি ইরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই অভিযানে অংশ না নেওয়া দেশগুলোর জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন। এছাড়া জি-২০ বৈঠকের সময় তিনি ইরানের ওপর চাপ বাড়াতে মিত্র দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টাও করেন। সম্প্রতি বেসেন্ট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করার ঘোষণা দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী

বান্দরবানের লামা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে রেশমি জন্নাত, হালিমাতুস…

52 minutes ago

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

ফ্লোরিডায় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে জেলিফিশ আকৃতির এক দৃষ্টিনন্দন মেঘের সৃষ্টি…

52 minutes ago

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে…

1 hour ago

রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও জাতীয় দলের ক্যাম্প ছাড়ার…

1 hour ago

সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার

সাগরে স্বপ্নের নৌযান ডুবে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারানোর পর ৫০ দিন কক্সবাজারে অবস্থান…

1 hour ago

হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

হবিগঞ্জ শহরতলীর বহুলায় একটি বেওয়ারিশ কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত…

1 hour ago

This website uses cookies.