Header Premium (728×90)

ভারতের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কেন এত বিতর্ক ও সমালোচনা

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি বার্ষিক হিসাবে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বিশ্লেষকদের ৭ দশমিক ১ শতাংশ পূর্বাভাসের চেয়েও বেশি। বিনিয়োগ ও উৎপাদন খাতের শক্তিশালী অবস্থানের পাশাপাশি ভোক্তা চাহিদাও এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে ভারতের এই অপ্রত্যাশিতভাবে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর রঘুরাম রাজন এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা সুভাষ চন্দ্র গর্গ এই প্রবৃদ্ধির হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এই সম্প্রসারণকে অতিরঞ্জিত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সুভাষ চন্দ্র গর্গ অভিযোগ করেছেন যে, আগের বছরের জিডিপির ভিত্তিমূল্য কমিয়ে দেওয়ায় এবারের প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি দেখাচ্ছে। অন্যদিকে, রঘুরাম রাজন প্রশ্ন তুলেছেন, এত শক্তিশালী প্রবৃদ্ধি হলে কর্মসংস্থান, দেশীয় বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগে তার প্রতিফলন কেন দেখা যাচ্ছে না।

প্রধান বিরোধী দল কংগ্রেসও বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণ করেছে। তাদের অভিযোগ, ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির এই হিসাব আসলে ‘পরিসংখ্যানের কারসাজি’।

সরকার অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জিডিপি হিসাবের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে ভিত্তিবছর, তথ্যের উৎস এবং পণ্য ও সেবার পরিধি হালনাগাদ করা হয়েছে। সরকারের দাবি, পুরোনো ভিত্তি ব্যবহার করলে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এই হিসাবের তুলনা করা সম্ভব হতো না।

জিডিপির মূল্যস্ফীতি সমন্বয়কারী ডিফ্লেটর নিয়েও বিতর্ক রয়েছে। এপ্রিল-জুনে সরকারি ডিফ্লেটর ছিল মাত্র ২ দশমিক ৩ শতাংশ, যেখানে খুচরা মূল্যস্ফীতি ৪ শতাংশের বেশি এবং পাইকারি মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। সরকার বলছে, নতুন পদ্ধতিতে উৎপাদন ও উৎপাদন-উপকরণের মূল্য আলাদাভাবে সমন্বয় করা হয়েছে।

অর্থনীতির প্রকৃত অবস্থা নিয়ে মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে। আগস্ট মাসে গাড়ি বিক্রি ২১ শতাংশ বেড়েছে এবং ব্যাংক ঋণ প্রবৃদ্ধি প্রায় এক দশকের সর্বোচ্চ ১৯ শতাংশে উঠেছে। তবে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় অর্থনীতির প্রকৃত গতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

4 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

9 minutes ago

টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…

11 minutes ago

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ

লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…

19 minutes ago

সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…

22 minutes ago

বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে দেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে ১০টি গুরুত্বপূর্ণ…

26 minutes ago

This website uses cookies.