চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোজাফফরনগর এলাকার ব্যবসায়ী মাকসুদ চৌধুরীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হান পরিচয়ে এই হুমকি প্রদানকারী ব্যবসায়ীকে সতর্ক করে বলেন, টাকা না দিলে তাঁর সন্তানসহ পুরো পরিবারের ক্ষতি করা হবে।
হুমকিদাতার অডিও বার্তায় ব্যবসায়ীকে বলা হয়, ‘২০ লাখ টাকা না দিলে আমি রায়হান না। মোজাফফরনগরে তোমার সঙ্গে আমার লোক থাকবে। কোথায় যাচ্ছ, কী করছ, সব দেখবে আমাদের লোকজন। তোমার ছেলেকে নিয়ে আসব, মেরে ফেলব। আমি রায়হান, যা বলি তা করি। কালকের মধ্যে মেরে ফেলব। তোকে কে বাঁচায় আমি দেখব। কোনো সুপারিশে কাজ হবে না।’ হুমকিদাতা আরও বলেন, ‘তোমরা সব ভাই পুত–নাতির লাশ নিয়ে কূল পাবে না। মেয়ে যেটি বিশ্ববিদ্যালয়ে পড়ে…হবে অনে।’
এ ঘটনায় ব্যবসায়ী মাকসুদ চৌধুরীর স্ত্রী মাহফুজা রুনা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, চাঁদা না দিলে তাঁদের ছেলে ও মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মাকসুদ চৌধুরী জানান, হুমকি পাওয়ার পর থেকে তাঁর পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জিডির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কে বা কারা হুমকি দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। এদিকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী দাবি করেছেন, তাঁর কোনো সহযোগী মাকসুদ চৌধুরীর কাছে চাঁদা চায়নি। তিনি মুঠোফোনে বলেন, ‘আমার কোনো লোক চাঁদা চেয়ে ফোন করেনি। নিরীহ কোনো মানুষের ক্ষতি আমরা করি না। আমাদের নাম ব্যবহার করে কোনো টোকাই হয়তো এই কাজ করেছে। ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ তাদের খুঁজে বের করুক।’
উল্লেখ্য যে, ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা বেড়েছে। এর আগে ১১ আগস্ট নগরের হামজারবাগে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে রুনা টাওয়ার নামের একটি ভবনের ফটকে গুলি করার ঘটনা ঘটে। এছাড়া ১৩ জুলাই দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। বর্তমানে সাজ্জাদ আলীর অনুসারীদের বিরুদ্ধে এমন অনেক ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠছে।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
This website uses cookies.