প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০৭
আটলান্টিক মহাসাগরে টানা ২৭ দিন ধরে ভাসতে থাকা একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এই যাত্রায় নৌকাটিতে থাকা একটি শিশুসহ ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের সমুদ্র উদ্ধারকারী দল বুধবার গ্রান কানারিয়ার উপকূলীয় শহর আরগুইনেগুইনের প্রায় ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ভাসমান অবস্থায় নৌকাটির সন্ধান পায়। উদ্ধারকারীরা নৌকাটিতে পাঁচজনের মরদেহ দেখতে পেলেও উত্তাল সাগরের কারণে তা তীরে নিয়ে আসতে পারেননি। সে সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০ নট এবং ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ২ দশমিক ৫ মিটার।
ধারণা করা হচ্ছে, গত আগস্টের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে ১২৭ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল। তবে যাত্রা শুরুর সময় ঠিক কতজন আরোহী ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি স্পেনের উদ্ধারকারী সংস্থা। স্পেনভিত্তিক দাতব্য সংস্থা 'কামিনান্দো ফ্রন্তেরাস'-এর প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী হেলেনা মালেনো গারসন জানিয়েছেন, নৌকাটিতে থাকা ৮৩ জন অভিবাসী মারা গেছেন।
উদ্ধার হওয়া ৪৪ জনের সবাই সাব-সাহারা আফ্রিকার পুরুষ। তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের সমুদ্রপথে গ্রান কানারিয়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে তারা বৃহস্পতিবার ভোরে পৌঁছান।
এই হৃদয়বিদারক ঘটনার পর ক্যানারি দ্বীপপুঞ্জ সরকারের প্রধান ফার্নান্দো ক্লাভিহো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মানুষের প্রাণহানি অব্যাহত থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আটলান্টিক এখনো মৃত্যুফাঁদ হয়ে আছে। ক্যানারি দ্বীপপুঞ্জ এ ঘটনাকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারে না।’
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক ও প্রাণঘাতী অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতি বছর হাজার হাজার মানুষ উত্তাল সাগর ও শক্তিশালী স্রোতের ঝুঁকি উপেক্ষা করে স্পেনে পৌঁছানোর আশায় এই পথ বেছে নেন।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪১৩তম পরিচালনা পর্ষদ সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
জনপ্রিয় সিরিজ 'শেমলেস'-এর ফিওনা চরিত্রে অভিনয়ের সময় নগ্ন দৃশ্যে কাজ করার প্রভাব নিজের বাস্তব জীবনে…
বিরাট কোহলির ১৫ হাজার আন্তর্জাতিক রান এবং ৫৫তম সেঞ্চুরির দিনে শুভমান গিলের আরেকটি শতকে ভর…
সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ও অধ্যাপক…
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।…
This website uses cookies.