Header Premium (728×90)

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করে, তবেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি জোর দিয়ে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের যেকোনো সমঝোতা অবশ্যই পারস্পরিকতা এবং পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে হতে হবে।

পেজেশকিয়ান তার বার্তায় উল্লেখ করেন, পারস্পরিক সমঝোতা কোনো একতরফা বিষয় নয়। মার্কিন পক্ষ চুক্তি মেনে চললে ইরানও তাদের প্রতিশ্রুতি পূরণ করতে প্রস্তুত। তবে তিনি একইসঙ্গে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব হবে দৃঢ় এবং অনিবার্য।

যুক্তরাষ্ট্রের অযৌক্তিক বক্তব্য ও ভিত্তিহীন হুমকির বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরে তিনি জানান, ইরান মানবিক মর্যাদা ও যুক্তিগ্রাহ্য সতর্কতার ভিত্তিতে কাজ করবে। তবে প্রয়োজনে দেশটি দৃঢ় ও নির্ভীকভাবে নিজেদের আত্মরক্ষা করতে পিছপা হবে না।

এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন চলছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে কয়েক সপ্তাহের সামরিক সংঘাতের অবসান ঘটে এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি কাঠামো তৈরি হয়। চুক্তির আওতায় হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা, ইরানের তেল রপ্তানি এবং জব্দ থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিসহ আরও বিস্তৃত বিষয়ে ভবিষ্যৎ আলোচনা এই প্রাথমিক ধারাগুলো বাস্তবায়নের ওপরই নির্ভর করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…

7 seconds ago

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

9 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

12 minutes ago

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

21 minutes ago

সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ

সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…

26 minutes ago

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…

31 minutes ago

This website uses cookies.