Header Premium (728×90)

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০৩, নিখোঁজ ৪ হাজারেরও বেশি

নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন। নেপাল সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সোমবার সকাল ৯টায় প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ার ফলে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়।

বন্যাকবলিত বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৯০৩টি মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭২ জনের মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এছাড়া পূর্ব নবলপুরে ২০৭টি, পশ্চিম নবলপুরে ১৫১টি, নুয়াকোটে ৯৫টি, গোর্খায় ৬২টি, ধাদিংয়ে ৫৫টি, তানাহুনে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি মরদেহ পাওয়া গেছে। পানির তীব্র স্রোতে মরদেহগুলো ভেসে যাওয়ায় অনেক ক্ষেত্রে বন্যাকবলিত এলাকার কয়েকশ কিলোমিটার দূরেও সেগুলো পাওয়া যাচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নুওয়াকোটে ১ হাজার ৫৫৮ জন এবং রাসুয়ায় ৮৬৫ জন রয়েছেন। এছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন, ৫৯২ জন বিদেশি নাগরিক এবং বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১২৭ জন নেপালি এখনো নিখোঁজ। নিরাপত্তা বাহিনীর ৮৩ জন সদস্যও নিখোঁজদের তালিকায় রয়েছেন, যাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫ জন, নেপাল পুলিশের ২৫ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য অন্তর্ভুক্ত।

সরকার জানিয়েছে, বন্যায় ২৬৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উদ্ধার কার্যক্রম জোরদার করতে ২০ হাজার ৮১৯ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং দুর্গম এলাকায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে অজ্ঞাত মরদেহ রাখা হয়েছে। নিখোঁজ ও শনাক্ত না হওয়া ব্যক্তিদের তথ্য এনডিআরআরএমএ-এর ফেসবুক পেজ ও নেপাল পুলিশের দুর্যোগবিষয়ক পোর্টালে প্রকাশ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

5 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

21 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

29 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

32 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

34 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

55 minutes ago

This website uses cookies.