Header Premium (728×90)

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘মিথ্যা রক্ত অপবাদ’ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে ইসরাইলি সরকারের মানসিকতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে আঙ্কারা উল্লেখ করেছে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে যে মিথ্যা ও অপবাদ প্রচার করা হয়েছে, তা মূলত নেতানিয়াহুসহ ইসরাইলি সরকারের হয়ে কাজ করা অপরাধীদের পচে যাওয়া মানসিকতারই পরিচয়। তুরস্কের দাবি, ইসরাইলের করা অপরাধের বিরুদ্ধে আঙ্কারা সবসময় একটি সৎ ও ন্যায়সঙ্গত অবস্থান বজায় রেখে কাজ করছে।

এর আগে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ দেওয়া এক পোস্টে দাবি করেছিল, তুরস্কের প্রেসিডেন্ট হামাসকে সমর্থন করছেন, প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালাচ্ছেন এবং নিজের দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। ইসরাইলি মন্ত্রণালয়ের দাবি ছিল, এরদোয়ান তার নিজের লজ্জাজনক কর্মকাণ্ড থেকে মনোযোগ সরানোর জন্য ইতিহাসের জঘন্য ইহুদিবিদ্বেষীদের মতো ‘মিথ্যা রক্তের অপবাদ’ ছড়াচ্ছেন।

এর প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোয়েবলসের প্রচারযন্ত্রের মতো কাজ করা ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর মিথ্যা বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায় আর বিশ্বাস করে না। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, তুরস্ক সত্যের পক্ষে কথা বলা এবং সত্যকে রক্ষা করার নীতিতে অবিচল থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

16 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

52 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

1 hour ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

1 hour ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

1 hour ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

This website uses cookies.